মৃন্ময় নস্কর, সোনারপুরঃ মাস পাঁচেক আগে পূর্ব মেদিনীপুরের এক যুবক অপহরণ করেছিল কাকলি দাস নামে বছর উনিশের এক তরুণীকে। মোবাইল ফোনের সুত্র ধরেই সেই তরুণীকে বন্যা কবলিত কেরল থেকে উদ্ধার করলো সোনারপুর থানার পুলিশ। গত ১৫ই আগস্ট কেরলের কোজিকট জেলার ফারুক থানা এলাকায় পৌঁছে স্থানীয় পুলিশের সাহায্যে এই তরুণীকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করে অভিযুক্ত যুবক সঞ্জয় দাসকে। বুধবার সকালে কেরল থেকে দুজনকে নিয়েই সোনারপুরে ফেরে পুলিশ।
সোনারপুরের কামরাবাদ এলাকার বাসিন্দা ঐ তরুণী মাস কয়েক আগে পূর্ব মেদিনীপুরের রামনগরে জ্যাঠুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানেই এই সঞ্জয়ের সাথে তাঁর যোগাযোগ হয়। কিন্তু মাস পাঁচেক এই তরুণীকে ফুসলিয়ে কেরলে নিয়ে চলে যায় ঐ যুবক। এরপর ঐ তরুণীর পরিবারের তরফ থেকে সোনারপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার তদন্তে নেমে মোবাইল ফোনের সুত্র ধরে ঐ তরুণীর লোকেশান ট্রাক করে পুলিশ। সেই মোতাবেক গত ১২ই আগস্ট সোনারপুর থানা থেকে এস আই নবকুমার মিত্রের নেতৃত্বে প্রশান্ত দাস, যশোদা আদিত্য ও মিঠুমনি কর্মকারের চার সদস্যের পুলিশ দল রওনা দেয় কেরলে। সেখানে গিয়ে বন্যা পরিস্থিতির মধ্যে পড়েও শেষ পর্যন্ত ঐ তরুণীকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবক সঞ্জয় দাসকে।

No comments:
Post a Comment