সাত ঘণ্টার ট্রেলার শুনেছেন কখনো? ভাবছেন, ট্রেলার যদি হয় সাত ঘণ্টা তাহলে সিনেমাটি কয় ঘণ্টা! ঠিক ধরেছেন, বিশাল লম্বা এ ছবি আপনি কখনোই এক বৈঠকে শেষ করতে পারবেন না। কেননা গোটা ছবি শেষ করতে ৩০ দিন লাগবে। আর এটি ছিল বিশ্বের দীর্ঘতম সিনেমা।
অতবড় ছবি দেখতে চাচ্ছেন না। তাহলে এক কাজ করুন, ‘অ্যামবিয়ান্স’ সিনেমাটি দেখার জন্য পরিকল্পনা নিন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্রটি বানিয়েছেন সুইডিস পরিচালক অন্ডার্স ওয়েবার্গ। তিনি পরীক্ষামূলকভাবে তৈরি করছেন ‘অ্যামবিয়ান্স’। সম্প্রতি তিনি ওই ছবির ৭২ মিনিটের ট্রেলার প্রকাশ করেছেন। ছবিটি দেখতে চাইলে আপনাকে পাক্কা ৭২ ঘণ্টা বা তিন দিন সময় বের করতে হবে। ২০১৮ সাল নাগাদ এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আগ্রহীরা এখনই ক্যালেন্ডারে দাগ কেটে রাখতে পারেন। বিমূর্ত সিনেমাটিতে মাত্র দুজন পারফর্মার রয়েছে। সিনেমায় দেখা যাবে, ওই দুই পাত্র পাত্রী সুইডেনের দক্ষিণাঞ্চলীয় সমুদ্র সৈকতে বসে আছেন। দুজনার কথোপকথোন নিয়েই তৈরি হয়েছে ‘অ্যামবিয়ান্স’। তারা কথা বলছেন সময় আর স্থান নিয়ে। পরাবাস্তব ধাচের এ ছবির কোনো দৃশ্য কর্তন করা হয়নি।

No comments:
Post a Comment