নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা :
অসমের এনআরসি এবং তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল কে হেনস্থার প্রতিবাদে জেলা জুড়ে কালা দিবস পালন করল তৃণমূল কংগ্রেস।
শনিবার এর পাশাপাশি রবিবারেও দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, সোনারপুর - গড়িয়া টাউন, জয়নগর ও ক্যানিং - জীবনতলার বেশিরভাগ যায়গায় দলীয় সিদ্ধান্ত মেনে কালা দিবস পালন করেন তৃণমূলের নেতা কর্মীরা।রবিবার সকাল দশটা নাগাদ ভাঙড়ের পাকাপোল বাজারে নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদ ও ভগবানপুর অঞ্চলের তৃণমূল নেতা খয়রুল ইসলাম এর নেতৃত্বে তৃণমূল কর্মীরা এক বিশাল প্রতিবাদ মিছিল বার করে কালা দিবস পালন করেন। অন্যদিকে ভাঙড়ের অপর প্রান্তে বাসন্তী হাইওয়ের পাগলারহাটে ভাঙড় ১ নং ব্লকের সভাপতি কাইজার আহমেদ এর নেতৃত্বে তৃণমূল কর্মীরা বুকে কালো ব্যাচ পরে 'দানবিক সরকার আর নেই দরকার’ এই শ্লোগান তুলে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়ে কালা দিবস পালন করেন। এর পাশাপাশি সোনারপুর - গড়িয়া টাউনে যুব নেতা পাপাই দত্ত, কাউন্সিলর পাপিয়া হালদার এর নেতৃত্বে এক বিরাট মিছিল বার হয়।অন্যদিকে জেলা যুব তৃণমূল কংগ্রেস এর সভাপতি তথা ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লার নেতৃত্বে জীবনতলা এবং চন্দনেশ্বর বাজারে ধিক্কার মিছিল এর পাশাপাশি কালো ব্যাচ পরে অসম কান্ডের প্রতিবাদে কালা দিবস পালন করা হয়। এ বিষয়ে সওকাত মোল্লা বলেন,এনআরসি’র চূড়ান্ত খসড়া তালিকা থেকে অসমের ৪০ লক্ষ বাসিন্দার নাম বাদ গিয়েছে। এই বিষয়ে অসমের বংলাভাষীরা শঙ্কিত। তাদের পাশে দাঁড়াতে শিলচরে যাওয়া দলের আট সদস্যের প্রতিনিধিদলকে অসমের বিজেপি সরকার নিগ্রহ করেছে । সেই ঘটনার প্রতিবাদ জানাতেই আমরা কালা দিবস পালন করছি। এ বিষয়ে কাইজার আহমেদ বলেন, এনআরসি’র মতো দানবিক সিদ্ধান্ত ও দলীয় প্রতিনিধিদের হেনস্থার প্রতিবাদে আমরা কালাদিবস পালন করেছি।

No comments:
Post a Comment