আসানসোল: ৯ ই আগস্ট সারা রাজ্যে জেল ভরো আন্দোলনের ডাক দিয়েছে সিটু ,কৃষক সভা ও ক্ষেত মজুর সংঘটন।
জানা গিয়েছে, কেন্দ্রীয় নীতির বীরুদ্ধে কৃষক সভা,ক্ষেত মজুর সংঘটন এবং সিটু আগামী সেপ্টেম্বর মাসে দিল্লি অভিযান করবে বলে জানিয়েছেন। তার আগে আগামী ৯ ই আগস্ট সারা রাজ্যে জেল ভরো আন্দোলনের ডাক দিয়েছে তারা ।
মঙ্গলবার বিকালে মহিশীলা কলোনীর ক্ষুদিরাম মূর্তীর পাদদেশ থেকে একটি বাইক মিছিল বের করা হয়।ওই বাইক মিছিল দিলদার নগর,মহিশীলা গ্রাম,ডামরা,কালিপাহাড়ী হয়ে কাখোঁয়া গ্রাম পর্যন্ত যাবে বলে আরও জানা যায়।
পাশাপাশি সিটু নেতা হেমন্ত সরকার জানান, কেন্দ্রীয় নীতির ফলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ কৃষক।কৃষকদের ফসলের ন্যায্যমূল্য,সমকাজে সম বেতন,বিদ্যুৎএর মাসুল বৃদ্ধি,কৃষকদের ঋনের বোঝা কমানো,ডিজিটাল রেশন কার্ড সমস্ত গরীব জনগনের মধ্যে সঠিক ভাবে বিতরন এবং সিন্ডিকেট রাজ বন্ধের দাবীতে আগামী ৯ আগষ্ট জেল ভরো আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।সেই কর্মসূচীকে সঠিক রুপ দেওয়ার জন্য বাইক মিছিল বার করা হয়েছে।জনগণকে বোঝান হবে সাধারণ জনগণ কেন্দ্র ও রাজ্য সরকার দ্বারা কিভাবে বঞ্চিত হচ্ছে।

No comments:
Post a Comment