তমলুকঃ জেলা সভাপতির দুর্নীতির কথা তুলে রাজ্য সভাপতির কাছে বিক্ষোভ বিজেপি কর্মীদের।
মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলায় সাংগঠনিক বৈঠক এসে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তমলুকের নিমতৌড়িতে জেলা বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে জেলার বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায় রাজ্য সভাপতির কাছে। পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি প্রদীপ দাস দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ তোলে কর্মীরা পঞ্চায়েত ভোটের সময় তিনি অর্থ নিয়ে তছরুপ করেছে তাছাড়াও আসন বন্টন নিয়ে নিজের মর্জি খাটিয়েছে। তাই রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে তাদের ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভ দেখায়। সভা চলাকালিন এই বিক্ষোভের ফলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

No comments:
Post a Comment