পুরুষ সেজে যৌন হয়রানি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 August 2018

পুরুষ সেজে যৌন হয়রানি




নারী বান্ধবীর সাথে যৌন মিলনের জন্য পুরুষ সেজে অভিনয় করার জন্য যৌন হয়রানির অভিযোগে যুক্তরাজ্যের এক নারীকে আট বছরের জেল দিয়েছে দেশটির একটি আদালত।
মামলায় বাদী পক্ষের আইনজীবী বলেছেন, ২৫ বছর বয়সী অভিযুক্ত গেইল নিউল্যান্ড নামের ওই নারী পুরুষ সাজার জন্য অনেক চেষ্টা চালিয়েছেন। তিনি ‘কী ফরচুন’ নামের একটি ফেসবুক আইডিও খোলেন। এই মাধ্যমেই অভিযোগকারীর সাথে যোগাযোগ করেন অভিযুক্ত। তারা প্রায় দুই বছর ধরে মোবাইলে কথা বলেছেন এবং বেশ কয়েকবার দেখাও করেছেন। কিন্তু কখনোই বিষয়টি বুঝতে পারেননি অভিযোগকারী। এরপর একদিন যৌন মিলনের সময় নিউল্যান্ডের মুখোশ খুলে ফেলেন তিনি এবং দেখতে পান তিনি একটি কৃত্রিম পুরুষাঙ্গ লাগিয়ে রেখেছেন।
পুরুষ সাজার এ বিষয়টি ওই নারী জানতেন বলে নিউল্যান্ডের আইনজীবীর কাছে দাবি করেছেন নিউল্যান্ড। কিন্তু আদালত তাকে যৌন হেনস্থা এবং বিশ্বাস ভাঙ্গার অভিযোগে আট বছরের শাস্তি দিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad