স্বাধীনতা দিবসে স্বর্গবাসী শিক্ষিকা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 August 2018

স্বাধীনতা দিবসে স্বর্গবাসী শিক্ষিকা!



মৃন্ময় নস্কর,দক্ষিণ ২৪ পরগনা :স্কুলে আসার পথে রেল লাইনের ধারে হোচট খেয়ে পড়ে মৃত্যু হয় এক শিক্ষিকার।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমা পুকুরবেড়িয়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়,ভারতের ৭২ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কাকদ্বীপ মহকুমা পুকুরবেড়িয়া এলাকার এক শিক্ষিকার স্কুলে আসার পথে রেল লাইনের ধারে হোচট খেয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়।মৃত শিক্ষিকার নাম অঙ্কিতা মল্লিক (২৬)।

জানা গেছে,কলকাতার দমদমের বাসিন্দা অঙ্কিতা মল্লিক ঢোলাহাট থানার লক্ষীনারায়নপুর বিএমএইচ উচ্চ মাধ্যমিক হাই স্কুলের ভূগোলের শিক্ষিকা ছিলেন। দমদম বাড়ি থেকে দূর হয় বলে শিক্ষিকা কাকদ্বীপের পুকুরবেড়িয়া গ্রামে একটি ভাড়া বাড়িতে ছিলেন।স্বাধীনতা দিবস পালন করবে বলে শিক্ষিকা অঙ্কিতা মল্লিক বাড়ি থেকে বের হয় ট্রেন ধরার জন্য।প্রতিদিনের মতন এদিনও তিনি কাকদ্বীপ স্টেশনে যাচ্ছিলেন ট্রেন ধরার জন্য রেল লাইনের ধার দিয়ে। হঠাৎই লাইনে ট্রেনটি চলে এলে তিনি পালাবার চেষ্টা করে। আর সেই সময় হোচট খেয়ে রেল লাইনের ধারে মুখ থুবড়ে পড়ে গিয়ে মৃত্যু হয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাকদ্বীপের জিআরপি।তারা দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে জিআরপি।

No comments:

Post a Comment

Post Top Ad