গরু পাচারকারী: ধৃত ৩ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 August 2018

গরু পাচারকারী: ধৃত ৩


অর্ক রায়, মালদাঃ গরু পাচারকারী সন্দেহে তিন যুবককে আটক করল বিএসএফ।  ঘটনাটি ঘটেছে মালদা থানার আদমপুর ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়। জানা গিয়েছে মঙ্গলবার রাতে তিন যুবক মহানন্দা নদী পেরিয়ে গরু পাচারের চেষ্টা করছিল খবর পেয়ে বিএসএফ জওয়ানরা পাচারে বাধা দেয়। সেই সময় পাচারকারীদের সাথে ধস্তাধস্তি হয় বিএসএফ জওয়ানদের বলে অভিযোগ। এই সময় ৩জন পাচারকারী আহত হয়। তিন যুবক এবং ১৯টি গরু আটক করে বিএসএফ জওয়ানরা। তিনজন পাচারকারীকে আটক করে মালদা থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম গয়া চৌধুরী(৩০), রামু চৌধুরী(২৫) এবং অলোক চৌধুরী(৩০)।  ধৃতদের বাড়ি মালদা থানার আদমপুর এলাকায়। জানা গিয়েছে বর্ষার কারণে মহানন্দা নদীতে জল স্তর বেরেছে এবং সেই কারণে গরু পাচারের চেষ্টা করে পাচারকারীরা। খবর পেয়ে বিএফ ৩ জনকে আটক করে। উদ্ধার করা হয় ১৯টি গরু।  তবে এর পেছনে আরও কেউ রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad