NRC ইস্যুতে মোদী-মমতা বৈঠক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 August 2018

NRC ইস্যুতে মোদী-মমতা বৈঠক





অসমে NRC নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বিরুদ্ধে সুরও চড়িয়েছেন। সূত্রের খবর, NRC ইশু নিয়ে প্রধানমন্ত্রীর কাছে নাকি অভিযোগ জানাতে চান তিনি। ১ সেপ্টেম্বর মোদি-মমতা বৈঠকের সম্ভাবনা রয়েছে।

সূত্রের খবর, আজ মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে ফোন করা হয়। ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চাওয়া হয়। ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের বৈঠক রয়েছে। বৈঠক শেষে নাকি দিল্লির উদ্দেশে রওনা হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে ৩০ অগাস্ট দিল্লিতে সব বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর। এছাড়া সোনিয়া ও রাহুল গান্ধির সঙ্গেও একান্তে বৈঠক হতে পারে মমতার।


অসমে NRC-র প্রতিবাদে আগেই সরব হয়েছেন মমতা। BJP সাম্প্রদায়িক রাজনীতি করছে বলে আক্রমণ করেছেন তিনি। এমনকী সংসদ ভবনের বাইরে গান্ধি মূর্তির সামনে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল সাংসদরা। অসমের শিলচরে তৃণমূলের সাংসদ ও বিধায়কদের প্রতিনিধি দলকে বিমানবন্দরেই আটকে দেওয়া হয়েছিল।

সামনে লোকসভা নির্বাচন, আর তার আগে মমতা-মোদির এই সম্ভাব্য সাক্ষাৎ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

No comments:

Post a Comment

Post Top Ad