প্রৌঢ়ার টাকা ছিনতাইয়ের ঘটনায় ধৃত ৫ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 August 2018

প্রৌঢ়ার টাকা ছিনতাইয়ের ঘটনায় ধৃত ৫




নিজস্ব প্রতিনিধি: ভরদুপুরে তমলুকের কাঁকটিয়াতে প্রৌঢ়ার টাকা ছিনতাইয়ের ঘটনায় নদিয়ার নবদ্বীপ থেকে ৫ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিস।বৃহস্পতিবার সকালে গোপন সূত্র ধরে সুনীল বিশ্বাস, শ্যামল বিশ্বাস সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিস। ধৃতরা সকলে ব্যারাকপুরের হালিশহরের বাসিন্দা হলেও নবদ্বীপে ঘরভাড়া নিয়ে থাকতো। সেখান থেকে বাইকে চেপে এসে কাজ হাসিল করে আবার ফিরে যেত। তমলুকে ঘটা আরও একাধিক ছিনতাইয়ের ঘটনায় ধৃতরা যুক্ত বলে অনুমান করছে পুলিস। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। ৬ আগস্ট বেলা ১১ টা নাগাদ টাকার ব্যাগ ছিনতাইয়ের পর স্থানীয় জানুবসানের বাসিন্দা প্রৌঢ়া মিনতি ভৌমিককে বাইকের পিছনে টেনে-হিঁচড়ে ঘষটে প্রায় আধ কিমি রাস্তা নিয়ে যায় দুষ্কৃতীরা। পরে জখম অবস্থায় লাথি মেরে মাঝরাস্তায় ওই তাঁকে ফেলে পালায় অভিযুক্তরা। ভরদুপুরে প্রকাশ্য রাস্তায় চাঞ্চল্যকর এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল তমলুকের কাঁকটিয়াতে। স্থানীয় জনতা রক্তাক্ত অবস্থায় মিনতিদেবীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পাশাপাশি পুলিসের উদাসীনতার কারণে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বৃদ্ধির অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পুলিস গেলে তাদেরও জনতার বিক্ষোভের মুখে পড়তে
হয়।তদন্তে নেমে পুলিস ব্যাঙ্ক এবং রাজ্য সড়কে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে শনাক্ত করতে পেরেছিল দুষ্কৃতীদের। অভিযুক্তরা ব্যাঙ্ক থেকেই মহিলার পিছু নিয়েছিল বলে জানাগেছিল।

1 comment:

  1. অনেক ধন্যবাদ wbপুলিশ কে ।

    ReplyDelete

Post Top Ad