ধুন্ধুমার: সিপিএম-পুলিশ খন্ডযুদ্ধ,লাঠিচার্জ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 August 2018

ধুন্ধুমার: সিপিএম-পুলিশ খন্ডযুদ্ধ,লাঠিচার্জ





কৃষকসভার আইন অমান্যকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধল আলিপুরদুয়ারে। পুলিশকে লক্ষ্য করে সিপিএম-এর কর্মী সমর্থকরা ইট পাটকেল ছোড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসের শেলও ফাটায়।


CPI(M)-র কৃষক সংগঠনের সারা ভারত কৃষকসভার জেল ভরো আন্দোলনকে ঘিরে ধুন্ধুমার বাধে কোচবিহারেও। ব্যারিকেড ভাঙাকে ঘিরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হয়। যদিও বিশাল পুলিশ বাহিনী থাকায় বড় অঘটন ঘটেনি।কৃষকদের পেনশন ৩০০০ টাকা করা, বছরে ২০০ দিনের কাজের ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবিতে আজ জেল ভরো আন্দোলনের ডাক দিয়েছে CPI(M)-র কৃষক সংগঠন সারা ভারত কৃষকসভা। কোচবিহারের জেলাশাসকের অফিসের সামনে এদের আটকাটে পুলিশের তরফে তিনটি ব্যারিকেড দেওয়া হয়। আন্দোলনকারীরা প্রথম দুটি ব্যারিকেড ভেঙে ফেলে। তৃতীয় ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরে বিশাল পুলিশ বাহিনী ২০০০ আন্দোলনকারীকে গ্রেপ্তার করে।

সারাভারত কৃষকসভার নেতা তমসের আলি বলেন, কৃষকদের বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে আজকের আন্দোলনে নামা।

No comments:

Post a Comment

Post Top Ad