খাবারের লোভ দেখিয়ে দেড়- দু'বছর ধরে দুই নাবালিকাকে লাগাতার ধর্ষণ করার অভিজোগ এক লরি চালকের বিরুদ্ধে। কাউকে বললে প্রাণে মারার হুমকি দিত ওই নাবালিকাদের।
গতকাল বুধবার রাত ১০টা নাগাদ জানাজানি হতেই এলাকার লোকেরা অভিযুক্তকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিয়েছে৷ ঘটনাটি বনগাঁ থানার দেবগড় মাঠ পাড়া এলাকার।
একটি মেয়ে ৯ বছর ও একটি মেয়ে ১২ বছর এই দুই নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ। অভিযুক্ত ( সন্টু) সুব্রত মন্ডল বয়স (৪৫)পেশায় লরি চালক। একই পাড়াতে বসবাস করে।
গত বুধবার সন্ধ্যায় ওই মেয়েদের খুঁজতে খুঁজতে একজনের বাড়ির ছাদ থেকে বিবস্ত্র অবস্থায় দেখতে পাওয়া যায় ।ঘটনা জানা জানি হতেই অভিযুক্ত সন্টু মন্ডল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশীরা ধরে ফেলে তাকে বনগাঁ থানার পুলিশের হাতে তুলে দেয়।১২ বছরের নাবালিকার মা নেই,মাঠপাড়ায় তার মামাবাড়ি থাকে|

No comments:
Post a Comment