চাঁদনী, হলদিয়াঃ বাড়ি থেকে ডেকে নিয়ে মদ্যপানের আসর বসিয়ে যুবককে খুনের অভিযোগ বন্ধুদের বিরুদ্ধে। হলদিয়া সুতাহাটা থানার হোড়খালি গ্রামের ঘটনা।মিস্টি দোকানের কর্মি ছিল যুবক।যুবকের নাম বিদ্যাসাগর মন্ডল। বয়স ২৪ বছর।
যুবকের স্ত্রী পল্লবীর অভিযোগ গত মঙ্গলবার রাতে ৪ বন্ধু বড়ি থেকে ডেকে নিয়ে যায় মদের আড্ডাখানায়। সঙ্গে পকেটে করে ১০ হাজার টাকা নিয়ে যায়। তারপর সারা রাত বাড়ি না ফেরায় বুধবার খোজ করা হয়। আজ পুকুরের যুবকের দেহ ভাসতে দেখা যায়।
সুতাহাটা থানায় ৪ বন্ধু মিলে খুন করেছে বলে অভিযোগ করে স্ত্রী। অভিযুক্তরা অনুপম মাইতি, সহদেব মাইতি, সমীর ভৌমিক,অমরেস মাইতি। এরা ২লক্ষ টাকা দিয়ে মিটমাটের চেষ্টা করে অভিযুক্ত বন্ধুরা, পরিবারের দাবি দোষিদের শাস্তি চাই, সুতাহাটা থানায় অভিযোগ দায়ের, খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে দেহ নিয়ে যায়।

No comments:
Post a Comment