সর্দার জগজীৎ সিংকে সমাজসেবী সংগঠনের আড়ালে সাধারণ মানুষকে প্রতারণার অভিযোগে মঙ্গলবার গ্রেপ্তার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ৷ রানিসায়ের অঞ্চলের বাসিন্দা অমিত আরোরা অভিযোগ করেন , দীর্ঘদিন ধরেই জামুড়িয়া এলাকায় জগজীৎ সিং মানবাধিকার কাউন্সিল নামের সমাজসেবী সংগঠনের আড়ালে , সাধারণ মানুষের পারিবারীক সমস্যা থেকে ব্যক্তিগত সমস্যা সমাধানের নামে জোর করে , ভয় দেখিয়ে ও ফুসলিয়ে টাকা আদায় করত ৷ ব্যক্তিগত ভাবে অমিত আরোরা জানায় , তার নিজের পারিবারীক সমস্যা মিটিয়ে দেওয়ার নামে ছোটো ভাইয়ের কাছ থেকে তিন লক্ষ টাকা আদায় করে জগজীৎ সিং ৷ এ কারণে জামুড়িয়া থানায় সে অভিযোগ দায়ের করে ৷ মঙ্গলবার সকালে জগজীৎ সিং তার অনুচরদের নিয়ে আসানসোলে আসায় , আসানসোল দক্ষিণ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে জামুড়িয়া থানার হাতে তুলে দেয় ৷

No comments:
Post a Comment