মাদক পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করল নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো । নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন নেপালের বাসিন্দা।
বৃহস্পতিবার গোপনসূত্রে খবর পেয়ে শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ির পানিট্যাঙ্কি এলাকার ইন্দো-নেপাল সীমান্তে যৌথভাবে অভিযান চালায়। এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। ধৃতরা গণেশ তামাং ও লুকা শেরপা। গণেশ নেপালের বাসিন্দা ও লুকা কালিম্পংয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের তল্লাশি চালিয়ে সাড়ে তিন কেজি চরস উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য ৭৫ লক্ষ টাকা। এছাড়াও ধৃতদের কাছ থেকে তিনটে মোবাইল, একটি স্কুটি ও নেপাল এবং ভুটানের টাকা উদ্ধার হয়েছে। এনসিবি আধিকারিকরা জানিয়েছেন, কাঠমান্ডু থেকে এই মাদক ইন্দো-নেপাল সীমান্ত পার করে শিলিগুড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করা হচ্ছিল। অভিযুক্তরা সীমান্ত পার করে পানিট্যাঙ্কির অনন্তপুর এলাকায় প্রবেশ করলে গোপনসূত্রে খবর পেয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে এনসিবি ও এসএসবির জওয়ানরা। এই মাদক শিলিগুড়িতে হাতবদলের পর কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হত। এনসিবি আধিকারিক দিলীপ শ্রীবাস্তব জানান, "ধৃতদের জেরা করা হচ্ছে। ঘটনায় কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
No comments:
Post a Comment