গৃহবধূকে খুনের অভিযোগ উঠল শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার রেলপার কে টি রোডের কোয়ারী মহল্লায়। মৃতার নাম প্রিয়া প্রসাদ।
জানা গেছে,তিন মাস আগে হীরাপুর থানার নরসিংহ বাঁধের সন্তোষ কুমার মাহাতর ২৩ বছরের বোন প্রিয়ার বিয়ে হয় আসানসোল উত্তর থানার রেলপার কে টি রোডের কোয়ারী মহল্লার বাসিন্দা পাপ্পু প্রসাদের।বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরী মহল্লা ফাঁড়ীর পুলিশ পাপ্পুর ঘর থেকে প্রিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।প্রিয়ার দাদা ও আরও দুই ভাই কর্মসূত্রে দিল্লিতে থাকে ।শুক্রবার বোনের মৃত্যুর খবর পেয়ে আসানসোল পৌছায়।
সন্তোষের অভিযোগ, বোনের বিয়ের সময় বেসরকারী ব্যাংকের স্থায়ী কর্মী বলে নগদ চার লক্ষ টাকা, গয়না এবং যাবতীয় জিনিষ নিয়েছিল।বিয়ের পর জানা যায় পাপ্পু বেসরকারী ব্যাংকের অস্থায়ী কর্মী তারপর থেকে বোনের উপর মানসিক অত্যাচার শুরু হয়।বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ ফোন করে জানায় তারা যেন তাকে নিয়ে যায় শ্বশুড় বাড়ির লোক তাকে মেরে ফেলবে,তারপর থেকে পাপ্পু এবং তার বোনের ফোন বন্ধ হয়ে যায়।দুপুর দেড়টার সময় ফোন করে জানান হয় তা বোন ফাঁসি লাগিয়ে মারা গেছে।আসানসোল উত্তর থানায় স্বামী,ভাসুর, জা,শ্বশুর এবং শাশুড়ীর নামে হত্যার অভিযোগ এনেছে।পুলিশ সবাইকে গ্রেপ্তার করেছে।

No comments:
Post a Comment