অস্ত্র সহ ধৃত দুই দুষ্কৃতী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 August 2018

অস্ত্র সহ ধৃত দুই দুষ্কৃতী




উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরা থানার অন্তর্গত বানীপুর শ্বশানের কাছে দুজনকে বিনা কারণে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হওয়ায় হাবড়া থানায় খবর দেন। পুলিশ গিয়ে বিশ্বজিৎ বারুই (৩৫),বাবা রাজেশ্বর বারুই, ও নির্মল হালদার(৪০),বাবা  নিরঞ্জন হালদার নামে দুজনকেই ধরে ফেলেন l  তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ একটি কার্তুজ উদ্বার হয়। বাড়ি বানিপুর এলাকাতে, দীর্ঘদিন তারা কলকাতার  বাগুইহাটি এলাকায় থাকে বলে পুলিশ সূত্রে খবর l পুলিশের দাবি দুষ্কৃতীরা অস্ত্র নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিলো l পুরো ঘটনার তদন্তে হাবড়া থানার পুলিশ l অভিযুক্তদের আজ শনিবার বারাসাত আদালতে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad