ফের শুরু ডেঙ্গু মরণব্যাধী। ডেঙ্গু রোগে মৃত কাসের আলী মোল্লা (৫৬) |উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার কাটিয়াহাটের ঘটনা৷
পরিবার সুত্রে খবর, বেশ কিছুদিন ধরেই কাসের আলী মোল্লা জ্বরে আক্রান্ত হয়ে ভুগছিল , প্রথমে স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা হচ্ছিল কিন্তু জ্বর না কমায় গত ১০ দিন আগে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করে ৷ সেখানে চার দিন ভর্তি থাকার পর কোলকাতায় রেফার করা হয় তাকে l কোলকাতার একটি নামি বেসরকারি হাসপাতালে ভর্তি করে তার পরিবার , ওই বেসরকারি হাসপাতালের খরচ বেসি হওয়ায় গতকাল অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার গভীর রাতে মৃত্যু হয় কাসের আলী মোল্লার | শনিবার তার দেহ বাড়িতে আনা হয়েছে |

No comments:
Post a Comment