‘দুঃখের কোনও গল্প নেই, আমি স্বেচ্ছায় করেছি’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 August 2018

‘দুঃখের কোনও গল্প নেই, আমি স্বেচ্ছায় করেছি’





বলিউড অভিনেত্রী আশকা গোদারিয়া। শেষবার তাকে দেখা গিয়েছিল নাগিন-২ ছবিতে। ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধিতে করিয়েছিলেন সার্জারি এবং সেটা সম্পূর্ন স্বেচ্ছায় তাও জানিয়েছিলেন এ অভিনেত্রী।

সাম্প্রতিক একটা সাক্ষাৎকারে তিনি জানান, আমার স্বামী ব্রেন্ট গোবল আমাকে জানান এখানে লুকানোর কিছু নেই। হ্যাঁ, মানুষ আপনাকে লজ্জায় ফেলতে চাইবে কিন্তু এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। আমি নিজের মুখের সঙ্গে কিছু করতে চেয়েছিলাম এবং সেটা স্বেচ্ছায়। আর আমি জানি মাঝে মধ্যে লোকজনের মুখ বন্ধ করার জন্য মুখ খুলতে হয়।

কেন সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে প্রশ্ন করা হলে আশকা বলেন, আমি চেয়েছিলাম যে আমার কোনও দুঃখের গল্প থাকুক কিন্তু তা তো নেই। আমি শুধুমাত্র বড় ঠোঁট চেয়েছিলাম আর তাই করিয়ে নিয়েছি।

তিনি আরও বলেন, ২০ জনের একটা সাংবাদিক সন্মেলনে আমাকে প্রশ্ন করা হয়েছিল ‘ঠোঁটে কতোটা প্লাস্টিক লাগানো হয়েছে?, এভাবে আমাকে বলা হোক আমি চাই না। আমার মুখে কিছু করলে আমার নিজের ইচ্ছেয় করেছি। আমি নিজেই নিজের স্থপতি, নিজেই নিজের চিত্রশিল্পী।

ট্রোলড হওয়া সত্ত্বেও আশকার নিজের সিদ্ধান্তের জন্য কোনও দুঃখ নেই। মুম্বাই মিররের সাক্ষাৎকারে তিনি জানান, আমি সবসময় মেকআপ করতে ভালবাসি, মানুষের মুখ এবং তার সঙ্গে যা চেয়েছি করেছি। প্রযুক্তির সাহায্যে আমি আরও ভালো করতে চেয়েছি এবং সেই মতোই এগিয়ে গেছি। কিন্তু তার আগে অনেকটা গবেষণা করে নিতে হয়েছে।

গত বছর প্রেমিক ব্রেন্ট গোবলকে বিয়ে করেন আশকা গোরাদিয়া। তিনি কুসুম, কিউকি সাঁস ভি কাভি বহু থি, কাহি তো হোগা, নাগিন এবং ভারত কা বীর পুত্র ইত্যাদি টিভি শোতে অভিনয় করেছেন। এছাড়াও বিগ বস-৬ এবং নাচ বলিয়ে-৮ ইত্যাদি টিভি শোতেও তিনি অংশগ্রহণ করেছেন। 

No comments:

Post a Comment

Post Top Ad