নেইমারকে দলে নিতে ২৯ হাজার কোটি টাকা দিতে রাজি! কে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 August 2018

নেইমারকে দলে নিতে ২৯ হাজার কোটি টাকা দিতে রাজি! কে?





বহু দেনদরবার করেও নেইমারকে দলে নিতে পারেনি রিয়াল মাদ্রিদ। তবু সরে যায়নি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নেইমারকে পেতে এখনও জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল। দরকার হলে ৩০০ মিলিয়ন ইউরো গুনতেও প্রস্তুত।

১০ জুলাই রিয়ালের সঙ্গে ৯ বছরের সম্পর্ক চুকিয়ে জুভেন্টাসে ভেড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তার জায়গাটা কেউ পূরণ করতে পারবে না। সেটা ভালোভাবেই ফুটে উঠেছে উয়েফা সুপার কাপে। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৪-২ গোলে শিরোপা খুইয়েছে রিয়াল।

এরপর মাথানষ্ট রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের। যেকোনো মূল্যে রোনালদোর খালি জায়গা পূরণ করতে চান তিনি। আর সেই জায়গায়   নেইমার তার প্রথম পছন্দ। ব্রিটিশ গণমাধ্যম দ্য মিররের খবর, নেইমারকে পেতে ৩০০ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৯ হাজার কোটি টাকারও বেশি।

গেল বছরের আগস্টে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড (২২২ মিলিয়ন ইউরো) গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। সেই অর্থ সঠিক পথে লেনদেন হয়েছে কি না-তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। সেটি খতিয়ে দেখছে উয়েফা।

No comments:

Post a Comment

Post Top Ad