ব্রেকিং ভাইরালঃ মৃত্যুর আগেই অটলবিহারী বাজপেয়ীকে মৃত বললেন রাজ্যপাল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 August 2018

ব্রেকিং ভাইরালঃ মৃত্যুর আগেই অটলবিহারী বাজপেয়ীকে মৃত বললেন রাজ্যপাল



একদিকে যখন অটল বিহারী বাজপেয়ীর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ। তার মধ্যেই ট্যুইটে জল্পনা বাড়ালেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়।
বৃহস্পতিবার সকালে একটি ট্যুইটে তিনি লেখেন,  বাজপেয়ী আর নেই।এরপরই অবশ্য ভুল স্বীকার করেন তিনি।
স্বাভাবিকভাবেই রাজ্যপালের এই ট্যুইটে খবর ছড়িয়ে পড়ে হু হু করে। এই ভুল তথ্য প্রকাশের জন্য নিন্দা জানান অনেকেই।
পরে তথাগত রায় নিজেই ট্যুইট করে লেখেন, ”আমি দুঃখিত। একটি জাতীয় স্তরের টিভি চ্যানেল দেখে আমি ট্যুইট করেছিলাম। কিন্তু এখনও পর্যন্ত কোনও খবর ঘোষণা করা হয়নি। আমাই আমার ট্যুইট ডিলিট করে দিয়েছি।

I am sorry I tweeted something upon being told by an all-India TV channel. I had taken it to be authentic. There has so far been no official announcement. I have deleted my tweet. Sorry again

এদিকে, বাজপেয়ীর অবস্থার কোনও উন্নতি হয়নি। দেশবাসীর আশঙ্কা আরও বাড়িয়ে এমনটাই জানিয়েছে এইমস। বুধবার রাতের পর বৃহস্পতিবার সকালে ফের মেডিক্যাল বুলেটিন প্রকাশ করল এইমস। সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে, ”একইরকম আছেন তিনি।
বুধবারই জানানো হয়েছিল যে গত ২৪ ঘণ্টায় বাজপেয়ীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আপাতত লাইফ সাপোর্টে আছেন তিনি। রাত থেকেই তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান নেতা-মন্ত্রীরা। গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বৃহস্পতিবার সকালে তিন ফের যাবেন বলে সূত্রের খবর।
ইতিমধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্যে গঠন হওয়া মেডিক্যাল বোর্ডের মধ্যে রয়েছেন নেফ্রোলজি, কার্ডিওলজি, গ্যাস্ট্রোএনটেরোলজি এবং পালমোনোলজি বিভাগের একাধিক চিকিত্সক। প্রতি-মুহূর্তে প্রাক্তন প্রধানমন্ত্রীর উপর নজর রাখছেন তারা। তবে এখন প্রাক্তন প্রধানমন্ত্রীর যা শারীরিক অবস্থা তাতে নাকি এখন ওষুধের থেকে দুয়ার বেশি প্রয়োজন। এমনটাই বলছেন তাঁকে দেখতে আসা রাজনেতাদের।
শুধু বিজেপি নেতারাই নন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা শুরু করেছে গোটা দেশ। কোথাও চলছে বিশেষ যজ্ঞ তো আবার কোথাও চলছে বিশেষ পুজাপাঠ-প্রার্থনা। সবারই একটাই প্রার্থনা, ভগবান যেন দ্রুত তাঁকে সুস্থ জীবনে ফিরিয়ে দেন।


No comments:

Post a Comment

Post Top Ad