রাতভর পার্টি শাহরুখ কন্যা সুহানার, ভাইরাল উদ্দাম নাচ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 August 2018

রাতভর পার্টি শাহরুখ কন্যা সুহানার, ভাইরাল উদ্দাম নাচ





রাতভর পার্টি করলেন শাহরুখ কন্যা সুহানা, সঙ্গে উদ্দাম নাচ আর আনন্দ-ফূর্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই নাচ-গান। চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে এবং সানায়া কাপুরের সঙ্গে সেই নাচ-গানে দেখা গেছে সুহানাকে।

চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডের সঙ্গে সুহানা খানের সম্পর্ক বরাবরই ভাল। ক্লাব থেকে পাব, সর্বত্রই চাঙ্কি পান্ডের মেয়ের সঙ্গে দেখা যায় শাহরুখ-কন্যাকে। আর এবারেও তার অন্যথা হয়নি।



সম্প্রতি ‘ভোগ’ ম্যাগাজিনের ফটোশুটে দেখা যায় সুহানা খান-কে। ‘ভোগ’ এর ফটোশুটে একেবারে অন্যরকম লুকে দেখা যায় তাকে। এরপরই সংশ্লিষ্ঠ ম্যাগাজিনের রেড কার্পেটে হাজির হয়ে মেয়ের ফটোশুট নিয়ে মুখ খোলেন শাহরুখ খান। তিনি বলেন, সুহানার এবার দায়িত্ব বেড়ে গেল। ‘ভোগ’ এর মতো ম্যাগাজিন যেভাবে তাঁকে সুযোগ করে দিয়েছে, তাই এবার তাঁর মেয়েরও দায়িত্ব দর্শকদের প্রত্যাশা পূরণ করা।

অন্যদিকে সুহানা খানের ফটোশুটের পর থেকেই, শাহরুখ-কন্যাকে বলিউডে ডেবিউ করানোর জন্য উঠেপড়ে লেগেছেন করণ জহর, সঞ্জয় লীলা বনশালি, সুজয় ঘোষ-এর মত পরিচালকরা। তবে করণ জহরের সঙ্গে শাহরুখ খান এবং গৌরী খানের সম্পর্ক ভালো হলেও, সুহানা খান অন্য কোনও পরিচালকের হাত ধরে বি টাউনে ডেবিউ করুন, এমনই চাইছেন কিং খান। যদিও, শেষ পর্যন্ত কোন পরিচালকের হাত ধরে সুহানা বলিউডে পা দেবেন, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।




তবে মেয়ের বলিউডে ডেবিউ নিয়ে শাহরুখ খান যা-ই বলুন না কেন, সোশ্যাল সাইটে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি এক নবাগতা টেলিভিশন অভিনেত্রী অভিযোগ করেন, সুহানা খান-কে দিয়ে কেন ভোগ ম্যাগাজিনের ফটোশুট করানো হলো? সুহানা খান যেহেতু এখনও বলিউডে ডেবিউ করেননি, তাই তাঁর মতো নবাগতা দিয়ে কেন ভোগ-এর ফটোশুট করানো হলো, তা নিয়েও প্রশ্ন তোলেন ওই অভিনেত্রী।

পাশাপাশি তিনি আরও বলেন, শাহরুখ খান কিংবা সুহানা খানের উপর তাঁর কোনও রাগ নেই। কিন্তু, আচমকা কেন একজন স্টার কিড-কে এতো বড় ম্যাগাজিনের ফটোশুট করানো হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন টেলিভিশনের ওই অভিনেত্রী। যা নিয়ে জোর তোলপাড়ও শুরু হয়। তবে শাহরুখ খান এ বিষয়ে মুখ খোলেন নি।

    

No comments:

Post a Comment

Post Top Ad