"পুলিশ জানত আমি খাতরায় যাব। সেখানে খাওয়াদাওয়া করব। কিন্তু কোনও নিরাপত্তা ছিল না। পুলিশকে জানানো হলে তারা প্রশ্ন করে, আমরা না জানিয়ে গিয়েছি কেন।" গতকাল তাঁর গাড়িতে হামলার প্রসঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে গতকাল খাতরায় গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে জেলার সহ সভাপতি অচ্যুতানন্দ ঘোষের বাড়িতে রাতের খাবার খেতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তাঁর গাড়িতে হামলা হয়। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "গ্রামের অনেকেই আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেই সময় কয়েকজন এসে আমার উপর হামলা চালায়। মণ্ডল প্রেসিডেন্টের উপর হামলা করে। অচ্যুতানন্দ ঘোষের বাড়িতেও হামলা চালায়। আমাকেও নিগ্রহ করা হয়। ১৫ থেকে ২০ জন ছিল।"
এই সংক্রান্ত আরও খবর : বাঁকুড়ায় দিলীপ ঘোষের গাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল
এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। বলেন, "গ্রামে বাইরে থেকে কেউ এলে তাঁকে মারধর করা, তাঁর গাড়ি ভেঙে দেওয়া এটা আমরা আগে দেখিনি। এটা বাংলার সংষ্কৃতি নয়। তৃণমূল এই সংষ্কৃতি নিয়ে আসছে। যারা করেছে তারা তৃণমূলের লোকাল নেতা। তারা এরআগে বহুবার এরকম করেছে। এভাবে খাতরায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে। পঞ্চায়েত ভোটের সময় আমাদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। আমাদের কর্মীদের উপর হামলা হয়েছে। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। তৃণমূলের কিছু অসামাজিক লোক সেখানকার রাজনীতি পরিচালনা করছে।"

No comments:
Post a Comment