লুকাকুর গার্লফ্রেন্ড স্টোরি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 August 2018

লুকাকুর গার্লফ্রেন্ড স্টোরি






শুধু গোল করেই নয়, অবদান রাখতে চান সতীর্থদের গোল করার বেলায়ও। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে উঠা বেলজিয়ামের আফ্রিকান বংশোদ্ভূত ২৫ বছর বয়সী তারকা ররামেলু লুকাকু। রাশিয়া বিশ্বকাপে চার গোল করে সর্বোচ্চ গোলকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এ ফরোয়ার্ড ক্লাব ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেন। বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন লুকাকু। কোয়ার্টার ফাইনালে ফেবারিট ব্রাজিলের বিরুদ্ধে নিজ দেশের জয়ে অসাধারণ পারফর্ম করে বড় ভূমিকা রেখেছেন।

কিন্তু জানেন কি খেলার বাইরেও লুকাকুর ব্যক্তিগত জীবন বেশ রঙিন। ব্রিটিশ দৈনিক দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়, হল্যান্ডের টিভি উপস্থাপিকা সারাহ মেনসের সঙ্গে নাকি লুকাকুর সম্পর্ক রয়েছে। দুজনকে একসঙ্গে বিভিন্ন জায়গায় বেশ কয়েকবার দেখা গেছে। তবে প্রকাশ্যে এখন পর্যন্ত সারাহর সঙ্গে নিজের সম্পর্কের কথা স্বীকার করেননি লুকাকু। ব্যক্তিগত সম্পর্ক গোপন রাখতেই পছন্দ করেন এ তারকা ফুটবলার। জানা গেছে, সারাহ মেনসের আগেও একটি বিয়ে হয়েছিল। তিনটি সন্তান রয়েছে তার। অবশ্য অন্য একটি সংবাদমাধ্যম দাবি করছে, বছরের শুরুর দিকে লুকাকুর সঙ্গে সারাহ মেনসের বিচ্ছেদ হয়ে গেছে।

No comments:

Post a Comment

Post Top Ad