স্ত্রীর শ্লীলতাহানি রুখতে আক্রান্ত স্বামী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 24 August 2018

স্ত্রীর শ্লীলতাহানি রুখতে আক্রান্ত স্বামী


অর্ক রায়, মালদা: শ্লীলতাহানীর প্রতিবাদ করায় আক্রান্ত স্বামী। চোখে চাকু ঢুকিয়ে দেওয়ার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার পুরানি গ্রামে।

আক্রান্ত স্বামীর পরিবারের অভিযোগ,বেশ কিছুদিন ধরেই তার স্ত্রীকে উত্ত্যক্ত করছিল প্রতিবেশী যুবক সাহেব শেখ। কয়েক মাস আগে একটি মেলায় ওই গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগও ছিল এই অভিযুক্তের বিরুদ্ধে। সেই সময় গ্রামে সালিসির মাধ্যমে বিষয়টি মিটমাট হয়ে যায়। অভিযোগ, গতকাল সন্ধ্যের সময় বাড়ির সামনেই বারান্দায় বসেছিলেন ওই গৃহবধূ। সেই সময় গৃহবধূর হাত ধরে টানা হ্যাঁচড়া করতে থাকে সাহেব। চিৎকারে তার স্বামী ছুটে আসে। ঘটনার প্রতিবাদ করতেই ছুরি ঢুকিয়ে দেওয়া হয় তার চোখে। তাদের চিৎকারে এলাকার মানুষ ছুটে এলে সাহেব ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। বাড়ির অন্যান্য সদস্যরা ও প্রতিবেশীরা আক্রান্ত যুবককে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতাল, এবং পরে অবস্থার অবনতি হলে , মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। । বর্তমানে বাম চোখে গুরুতর আঘাত নিয়ে মালদা মেডিকেলে চিকিৎসাধীন ওই যুবক। দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা করছেন মেডিকেল কলেজের চিকিৎসকরা। ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে মানিকচক থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তরা পলাতক।

No comments:

Post a Comment

Post Top Ad