সাগরের জলে বিসর্জন স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর শেষ অস্হি!দেখুন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 24 August 2018

সাগরের জলে বিসর্জন স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর শেষ অস্হি!দেখুন


                                                  ছবিঃবিভাস লোধ 
মৃন্ময় নস্কর,গঙ্গাসাগর : এক ঝাঁক বিজেপি নেতা মন্ত্রীদের উপস্থিতিতে শোভাযাত্রার মধ্য দিয়ে গঙ্গাসাগরে পৌঁছেছে প্রয়াত প্রাপ্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর চিতাভস্ম। শুক্রবার সকালেই সাগরে শুরু হয় অস্হি বিসর্জন যঞ্জ।

বৃহস্পতিবার সকালে বিজেপি পার্টি অফিস থেকে অটলবিহারী বাজপেয়ীর ছবি এবং ফুল দিয়ে সাজানো লরিতে করে অস্থি কলস নিয়ে বিজেপি নেতৃত্ব রওনা দেয় গঙ্গাসাগর এর উদ্দেশ্যে ।কলস যাত্রার শুরুতেই অস্থি রাখা মুল গাড়ি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে । এর ফলে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পরে সন্ধ্যা ছ 'টা নাগাদ অস্থি কলস পৌঁছায় কাকদ্বীপ লট ৮ নং এ ।রাতে গঙ্গাসাগরে পৌঁছায় অস্হি কলস। তা নিয়ে শুক্রবার সকালে সাগরে শুরু হয় অস্হি বিসর্জন যোগ্য।যঞ্জ শেষে বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ ও রাহুল সিনহা অস্হি নিয়ে সাগরে গিয়ে বিসর্জন দেন।
 এই যঞ্জে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ সহ দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা,  দলের জাতীয় কর্মসমিতির সদস্য মুকুল রায় সহ বিজেপির শীর্ষ নেতারা।


                               ছবিঃবিভাস লোধ
বিজেপি সুত্রের খবর,  গঙ্গাসাগরে বিসর্জন দেওয়ার অস্থি কলস ছাড়াও আরও পাঁচটি অস্থি কলস এই রাজ্যের দক্ষিণেশ্বর, ত্রিবেণী, ফরাক্কা, তারাপীঠ ও কোচবিহারেও নদীতে বিসর্জন দেওয়া হবে।
                           ছবিঃবিভাস লোধ

No comments:

Post a Comment

Post Top Ad