মা-বোনের সম্মান রক্ষার্থে আক্রান্ত যুবক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 20 August 2018

মা-বোনের সম্মান রক্ষার্থে আক্রান্ত যুবক


অর্ক রায়, মালদা : মদ্যপ অবস্থায় মা-বোনদের অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল পাড়ারই ৪ যুবক। মা-বোনদের সম্মানহানি সহ্য করতে পারেনি ১৯ বছরের ছেলেটি। প্রতিবাদ করে সে। কিন্তু তার ফল হয় মারাত্মক। ওই ৪ মদ্যপ লাঠি ও ইট নিয়ে তার উপর হামলা চালায়। গুরুতর আহত হয় সেই যুবক। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার বাগপাড়া ছাক্কুটোলা গ্রামে। আহত যুবক বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যুবকের পরিবারের সদস্যরা।


আক্রান্ত যুবকের নাম রাকেশ শেখ। সে জানায়, গতকাল রাতে প্রবল গরমের জন্য তারা বাড়ির কেউ ঘুমোতে পারছিল না। সেই জন্য বাড়ির সামনে সে ও তার ভাই রেজাউল লুডো খেলছিল। সেখানে বসেই গল্পগুজব করছিলেন পরিবারের মহিলা সদস্যরা। সেই সময় পাড়ারই ৪ যুবক বাপি শেখ, তুফান শেখ, সাইদুর শেখ ও আলমগীর শেখ মদ্যপ অবস্থায় সেখানে এসে বাড়ির মহিলাদের উদ্দেশ্যে অশ্লীল গালিগালাজ করতে থাকে। তার প্রতিবাদ করে সে। তখনই তারা লাঠি ও ইট নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তার মাথা ফাটিয়ে দেয়। সারা শরীরেও আঘাত করে। কোনওরকমে তাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তাকে প্রথমে কালিয়াচক গ্রামীণ হাসপাতাল, পরে মালদা মেডিকেলে ভর্তি করা হয়৷ এই ঘটনায় বাড়ির লোকজন কালিয়াচক থানায় ওই ৪ যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad