লীস নদী দিয়ে আগত অজগর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 20 August 2018

লীস নদী দিয়ে আগত অজগর



পাহাড়ি এলাকা থেকে লীস নদী দিয়ে ভেসে আসলো একটি অজগর। মালবাজার মহকুমার বাগ্রকোট গ্রাম পঞ্চায়েত সংলগ্ন লীস নদী থেকেই উদ্ধার হয় এই ছোট অজগরটি। স্থানিয় বাসিন্দারা নদীতে ঘুরতে গিয়ে দেখেন নদীর পাশেই এই অজগরটিকে। অজগরটি নড়াচড়া করতে পারছিল না। তবে পাহাড়ি এলাকা থেকে কোনও ভাবে এই নদী দিয়েই ভেসে আসে এই অজগরটি বলে অনুমান। মালবাজার বন দপ্তরকে খবর দিলে বন কর্মীরা অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায়। অজগরটিকে চাপড়ামাড়ি জংগলে ছেড়ে দেয় বন কর্মীরা।তবে দিন দিন যেভাবে অজগরসহ বিভিন্ন সাপের আনাগোনা বেরেছে তাতে অাতঙ্কিত মানুষ।

No comments:

Post a Comment

Post Top Ad