যুবমোর্চার রাজ্য কমিটির
এক সদস্যাকে হেনস্থা করার অভিযোগ উঠল খোদ বিজেপির জেলা সভাপতি ও তার অনুগামীদের
বিরুদ্ধে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে হুগলি সাংগঠনিক জেলার কার্যালয়ে। এই ঘটনায়
অভিযুক্ত ওই বিজেপির জেলা সভাপতির নাম সুবীর নাগ। আক্রান্ত রাজ্য যুবমোর্চার ওই সদস্যার
নাম বৈশাখি মণ্ডল।
দলীয় সূত্রে জানা গিয়েছে,
ঘটনার দিন বিকেলে হুগলি সাংগঠনিক জেলার কার্যালয়ে যুবমোর্চার “চল কলকাতা” কর্মসুচী
নিয়ে একটি মিটিং ছিল। হুগলি জেলার যুব মোর্চার পর্যবেক্ষক কৌশিক ঘোষের নেতৃত্বে
সেই মিটিংএর ব্যাবস্থা করা হয়। পর্যববেক্ষকের নির্দেশে ওই মিটিং-এ হাজির হয়েছিলেন
রাজ্য যুবমোর্চার সদস্যা বৈশাখি মণ্ডল। তিনি হুগলি সাংগঠনিক জেলার কার্যলয়ে প্রবেশ
করতেই তাকে পার্টি অফিসে থেকে বেড়িয়ে যাবার জন্যে বিজেপির একাধিক নেতা কর্মীরা
হুমকি দেন বলে অভিযোগ। এই কথায় কর্নপাত না করায় বিজেপির সক্রীয় ওই যুবমোর্চার
সদস্যাকে অকথ্য ভাষায় গালিগালাচ করে পার্টি অফিস থেকে তাকে জোড় করে বেড় করে দেওয়া
হয় বলে অভিযোগ। এই ঘটনায় প্রশ্ন উঠেছে বিজেপির সাংগঠনিক জেলার সভাপতির ভুমিকায়।
তার উপস্থিতিতে কেন রাজ্য কমিটির ওই মহিলা সদস্যকে কার্যালয় থেকে বেড়িয়ে যেতে
বাধ্য করা হল। কেনই বা তিনি তার কর্মীদের আটকালেন না?
এর ঘটনার পর হুগলি জেলার
যুব মোর্চার পর্যবেক্ষক কৌশিক ঘোষ সাংগঠনিক জেলার কার্যলয়ে হাজির হয়ে ফের বৈশাখি
মণ্ডলকে মিটিংএ যোগ দেবার অনুরোধ জানায়। অপমানিত হওয়ার পর ফের ওই মহিলা সদস্যসা
পার্টি অফিসে প্রবেশ করেন। এরপর বিজেপির জেলা সভাপতি সুবীর নাগের সঙ্গে তার শুরু
হয় উত্তপ্ত বাদানুবাদ। এই ঘটনার কিছুটা তিনি ভিডিও রেকডিং করে রাখতে সক্ষম হন বলে
খবর। এরপরই বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সুবীর নাগের নেতৃত্বে তার
অনুগামীরা যুব মোর্চার রাজ্য কমিটির ওই সদস্যাকে ব্যাপক হেনস্থা করেন বলে অভিযোগ।
এই ঘটনায় চরম অপমানিত হতে রাতেই তিনি চুঁচুড়া থানায় গিয়ে বিজেপির জেলা সভাপতি ও
তার কয়েকজন অনুগামীর নামে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, এই বিষয়ে একটি
অভিযোগ জমা পড়েছে। গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এই বিষয়ে বিজেপির যুবমোর্চার
সভাপতি দেবজীৎ সরকারকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, এই বিষয়টা
সম্পর্কে তিনি খোঁজ খবর নিয়ে দেখছেন। যার বিরুদ্ধে এই অভিযোগ সেই বিজেপির জেলা
সভাপতি সুবীর নাগ সাংবাদিকদের জানিয়েছেন, কারও ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার
জন্যে এসব করা হচ্ছে। দলের কাজ করার জন্যে দলের শৃঙ্খলা মেনে আসুন। আমরা সবাই
একসাথে দল করব। সবাইকে সুযোগ দেবার দায়িত্ব আমার।

No comments:
Post a Comment