NRC কারনে বিজেপি সাংসদ, বিধায়কদের পদত্যাগ করতে বলেন রাজ্যের মন্ত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 August 2018

NRC কারনে বিজেপি সাংসদ, বিধায়কদের পদত্যাগ করতে বলেন রাজ্যের মন্ত্রী


অর্ক রায়, মালদা: মালদায় নদী পরিদর্শনে এসে NRC প্রসঙ্গে উত্তরবঙ্গের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, অসমে অমানবিক আচরণ ঘটছে। বিজেপি সরকার বলেছিলেন আচ্ছে দিন আয়েগা, তো কোথায় গেল সেই আচ্ছে দিন? ৪০ লক্ষ বংশানুক্রমিকভাবে বসবাস করা মানুষদের বের করে দিল নিদ্ধির্ধায়, তার আগে একবারও ভাবলেন না যে বিজেপি জিতেছে, তাদের ভোটেই অনেক এমপি, এমএলে হয়েছেন।

রবীন্দ্রনাথবাবুর দাবী, বিধানসভা ও লোকসভা ভোট ওই ৪০ লক্ষ মানুষ ভোট দিয়েছে, আর তাতেই জয়ী হয়েছে বিজেপি সরকার। ২০১৪ সালের ভোটের পর বিধানসভা ভোট গঠিত হয়েছে, এরপরই সাংসদ, এমএলে পদে অন্তর্ভুক্ত হয়েছে বিজেপি প্রার্থীরা।   ৪০ লক্ষ বাংলা ভাষী মানুষদের যাদের বের করে দিয়েছেন তাদেরই ভোটে জিতে, ফলে সেইসব সাংসদরা পদত্যাগ করুন।

No comments:

Post a Comment

Post Top Ad