বিজেপি নেতার হুশিয়ারিতে সতর্কতার পথে তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 August 2018

বিজেপি নেতার হুশিয়ারিতে সতর্কতার পথে তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব




বীরভূমের বিজেপি নেতার হুশিয়ারিতে সতর্কতার পথে দক্ষিণ দিনাজপুরের তৃণমূল  যুব কংগ্রেস নেতৃত্ব। আগামী ৭ই আগস্ট মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ময়দানে তৃণমূল কংগ্রেসের জনসভা। সেই জনসভায় উপস্থিত থাকবেন তৃণমূল  যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা ফিরহাদ হাকিম। তৃণমূলের এই জনসভাকে সফল করতে কোমর বেধে প্রচারে নেমেছে তৃণমূলের কর্মী সমর্থকরা। সেই সঙ্গে চলছে মঞ্চ বাধার কাজ। বালুরঘাট শহরের বেশিরভাগ স্থানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তোরন এবং ফ্লেক্স সহ তৃণমূলের দলীয় পতাকা লাগানোর কাজ শুরু করে দিয়েছে তৃণমূলের নীচু তলার কর্মী সমর্থকরা। জেলার রাজনৈতিক মহলের একাংশের মতে সর্বভারতীয় তৃণমূল যুব নেতার এই জনসভা একাধারে যেমন তৃণমূল কংগ্রেসের নীচু তলার কর্মীদের খানিক অক্সিজেন জোগাবে তেমনি কয়েকমাস ধরে চলতে থাকা রাজ্যের শাসক দল থেকে বিজেপিতে  যোগদান প্রক্রিয়াতেও খানিকটা ভাটা ফেলবে। সুতরাং জনসভা ঘিরে রাজনীতির পারদ এমনিতেই চড়ছে। এরই মাঝে রবিবার তৃণমূল  যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণনাশের আশঙ্কা করে বিজেপি নেতার বিরুদ্ধে বালুরঘাট থানায় এবং তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করল দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল  যুব কংগ্রেস নেতৃত্ব। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি উত্তম ঘোষ এবং সহ সভাপতি দেবপ্রিয় সমাজদার তৃণমূল  যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর পাণনাশের আশঙ্কা জানিয়ে বীরভূমের বিজেপি নেতা নির্মল চন্দ্র মন্ডলের বিরুদ্ধে  যথাক্রমে তপন থানায় এবং বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

No comments:

Post a Comment

Post Top Ad