নেশার টাকা চেয়ে না পেয়ে স্ত্রীকে মারধর ও ধারালো অস্ত্রের কোপ স্বামীর। গ্রেপ্তার স্বামী। হাবড়া থানার আনোয়ার বেরিয়ার বাসিন্দা বাবলু আলমের বিরুদ্ধে অভিযোগ বিয়ের পর থেকেই স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচারের ।এমন টাই অভিযোগ তার স্ত্রী সেলিমা বিবি ও তার পরিবারের।জানা গিয়েছে, বছর খানেক ধরে বাবলু সেরকম কাজ কিছু করতো না শুধু নেশা করে বেরাতো। এই নিয়ে সংসারে চলছিল চরম অশান্তি । যার দরুন সেলিমা দুই মেয়েকে নিয়ে বাবার কাছে অশোকনগরে থাকছিল।
শনিবার দুপুর নাগাদ বাবলু সেলিমার বাড়িতে গিয়ে ফের এক হাজার টাকা চায় নেশার জন্য না দেওয়াতে অশান্তি করে দুই মেয়েকে নিজের সাথে করে নিয়ে আসে এবং হুমকি দিয়ে যায়। যার দরুন মেয়ে দের নিজের কাছে আনবার জন্য ফের সেলিমা শনিবার বিকেলে শ্বশুরবাড়িতে যায় সে সময় বাবলু সেলিমার সাথে অশান্তি করে তাকে কেন সকালে টাকা দিলনা। এই ঘটনা নিয়ে লাঠি দিয়ে বেধরক মারধর করে সেলিমাকে এবং ধারালো অস্রের কোপ দেয় তার মাথায়। তারপরে স্থানীয় লোকজন হাবড়া হাসপাতালে নিয়ে আসে। এই মুহুর্তে হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন সেলিমা। ঘটনার বিবরন জানিয়ে সেলিমার পরিবারের পক্ষ থেকে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে জামাই বাবলু কে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে রবিবার বারাসাতে পাঠানো হয়েছে। তদন্তে হাবড়া থানা।

No comments:
Post a Comment