নষ্ট হয়ে যাওয়া, পুরোনো কোরান শরীফ কি করবেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 August 2018

নষ্ট হয়ে যাওয়া, পুরোনো কোরান শরীফ কি করবেন?




আল-কুরআন মহাপবিত্র গ্রন্থ্। কুরআন শরীফ পড়তে পড়তে বা অনেক সময় না পড়ার কারনে নষ্ট বা পুরনো হয়ে যায়। যেসব কুরআন শরীফ আর পড়ার উপযোগী না থাকে না।

যদি মনে কুরআন শরীফ অনেক সময় এভাবে রাখলে অবমাননা হতে পারে তবে পুরোনো কুরআন শরীফ কি করবেন?

এমন প্রশ্ন অনেকের মনেই আসে। চলুন শোনে নেই এ বিষয়ে আলেমরা কি বলে।

বেসরকারী টেলিভিশনের ‘আপনার জিজ্ঞাসা’ অনুষ্ঠানে এক পাঠকের প্রশ্ন ছিল, ‘ আমাদের বাসায় অনেক পুরোনো এক জিল আল-কোরআন রয়েছে, যা পড়ার মতো অবস্থায় নেই। এখন এই কোরআন শরিফ কী করা যায়? ‘

এর উত্তরে বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ বলেন, ‘ধ‍ন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। অনেক সময় দেখা যায়, কোরআনে কারিম বেশি দিন থাকতে থাকতে পাতাগুলো নষ্ট হয়ে যায় এবং পড়ার যোগ্য থাকে না। যদি এমন হয় তাহলে উত্তম হচ্ছে একটা ভালো জায়গা বেছে মাটিতে কোরআন শরিফটি পুঁতে ফেলা।

যদি এটি করতে সক্ষম না হন তাহলে পানিতেও আপনি ফেলে দিতে পারেন। যদি আপনি মনে করেন যে, মাটিতে রাখলে কেউ হয়তো উঠিয়ে ফেলতে পারে অথবা কোনোভাবে কোরআনের অবমাননা হতে পারে, সেক্ষেত্রে পুড়ে ফেলে আপনি মাটিতে পুঁতে ফেলতে পারেন, এটি জায়েজ রয়েছে।

ওসমান ইবনে আফফান (রা.) যখন কোরআনে কারিমের মুসহাবগুলো একত্র করলেন তখন যেগুলো অতিরিক্ত রয়ে গেল, দেখলেন যে, এগুলো আর কাজে লাগবে না, তখন সবগুলোকে একসঙ্গে করে পুড়ে ফেললেন। তারপর মাটিতে পুঁতে দিলেন। ওসমানের (রা.) আমল থেকে এটি আমরা জানতে পেরেছি, সুতরাং এটি করা জায়েজ রয়েছে।

কিন্তু কোরআনে কারিমের যাতে কোনোভাবে অবমাননা না হয়, এটা ডাস্টবিনে অথবা রাস্তায় ফেলা যাবে না অথবা এমন জায়গায় নিক্ষেপ করা যাবে না যেখানে কোরআনে কারিমের অবমাননা হতে পারে। কোরআন শরিফ যদি নষ্টও হয়ে যায় বা যেই পর্যায়েই থাক না কেন কোরআন যেখানে-সেখানে ফেলা যাবে না।’

No comments:

Post a Comment

Post Top Ad