শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। প্রায় তিন মাস হল বিবাহিত জীবন কাটাচ্ছেন দম্পতি। এর মধ্যেই সুখবর। নতুন কিছু আসছে শুভশ্রীর জীবনে। অন্তত নায়িকা নিজে তেমনটাই দাবি করেছেন সোশ্যাল মিডিয়ায়।
সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন শুভশ্রী। গিটার হাতে রয়েছে তার। সঙ্গে রয়েছেন অনেকেই। সেই ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, নতুন কিছু আসছে…গেস করুন তো কী?
ছবিটি দেখার পর ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন, বিয়ের পর ফের কাজে ফিরছেন অভিনেত্রী। নতুন কোনও প্রজেক্ট নিয়েই ব্যস্ত তিনি। তারই আগাম ঝলক দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
বিয়ের পর নতুন ছবি ‘অ্যাডভেঞ্চার জোজো’র শুটিং করেছেন রাজ। কিন্তু শুভশ্রী ব্রেক নিয়েছিলেন। সময় দিচ্ছিলেন বাড়িতে। ফের তার কাজে ফেরার খবরে খুশি অনুরাগীরা।

No comments:
Post a Comment