কাঠুয়া থেকে সুরাত। একের পর এক নাবালিক ধর্ষণের ঘটনায় দেশ জুড়ে সমালোচিত বিজেপি সরকার। এই ইস্যুতে গেরুয়া শিবিরকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলার স্টুডিওয় এসে তাঁর অভিযোগ বিজেপি শাসিত রাজ্যগুলিতে এধরনের ঘটনা বেশি ঘটছে।
দেশের নারী সুরক্ষা নিয়ে টলিউড অভিনেত্রীর সঙ্গে একমত বাংলার মুখ্যমন্ত্রী। এই ইস্যুতে তাঁর নিশানায় বিজেপি।
বাংলায় মহিলাদের নিরাপত্তায় প্রশাসন কী কী করছে মঙ্গলবার নিউজ 18 বাংলার স্টুডিওয় এসে সেই খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর অভিযোগ বিজেপি শাসিত রাজ্যগুলিতে শুধু মহিলারা নন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষও আক্রান্ত। যদিও এই অভিযোগ মানতে নারাজ গেরুয়া শিবির।

No comments:
Post a Comment