বাসের পর এবার শপিং মলে মহিলাকে দেখে অশালীন আচরণ করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ৷ দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর একটি গিফ্ট শপে ঢুকে ওই যুবক তরুণীকে দেখে নিজের গোপনাঙ্গ প্রদর্শন করে ৷ দোকানটি অভিযোগকারী তরুণী চালায় ৷ তিনি পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করে রেখেছেন ৷
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম প্রসেন দাস (২০) ৷ দোকানদার এই বিষয়ে অভিযোগ জানালে তার ভিত্তিতে রবিবার বিকেলে সোনারপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ঘটনাটি ঘটেছে শুক্রবার ৷ গিফ্ট শপে ক্রেতা সেজে ঢুকে তরুণীকে দেখে নিজের গোপনাঙ্গ প্রদর্শন করে যুবক ৷ শুধু তাই নয়, তাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্যও করে অভিযুক্ত ৷ মহিলার রেকর্ড করা ভিডিও দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয় ৷

No comments:
Post a Comment