নিয়ন্ত্রণহীন বাইকের ধাক্কা! মৃত ব্যক্তি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 13 August 2018

নিয়ন্ত্রণহীন বাইকের ধাক্কা! মৃত ব্যক্তি



অর্ক রায়, মালদা: বাইকের ধাক্কায় মৃত্যু হল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির । ঘটনায় গুরুতর জখম তিন বাইক আরহী। রবিবার রাতে মালদহের গাজোল থানার আলাল পঞ্চায়েতের বৈরগাছি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তির নাম মোজাহার আলি(৫৪)। বাড়ী গাজোল থানার বৈরগাছি এলাকায়। পরিবারে রয়েছে স্ত্রী আমনূর বিবি সহ পাঁচ ছেলে এক মেয়ে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে , রবিবার রাতে বাড়ীর পাশে রাস্তার মোড়ে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে  ছিল। সেই সময় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মোজাহার আলিকে। ঘটনায় বাইক থেকে ছিটকে পড়ে তিন আরহী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু মোজাহার আলির আবস্থা আশঙ্খাজনক থাকায় তাকে মালদা মেডিকেলে পাঠায়। চিকিৎসাধীন আবস্থায় সোমবার ভোরে মৃত্যু হয়।তবে জখম তিন জনের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে।

No comments:

Post a Comment

Post Top Ad