ছবিঃবিভাস লোধ
চলে গেলেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। আজ সকালে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৯ বছর। রক্তে সংক্রমণ হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কিছুটা সুস্থ হওয়ায় ১ অগাস্ট বাড়ি নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপর অসুস্থ হয়ে পড়ায় মঙ্গলবার গভীররাতে ফের তাঁকে দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। রক্তে সংক্রমণ হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। চলছিল ডায়ালিসিস। হাসপাতাল সূত্রে খবর, সোমনাথবাবু ক্রনিক অবসট্রাকটিভ পালমোনারি ডিজ়িজে (COPD) আক্রান্ত ছিলেন।

No comments:
Post a Comment