তৃণমূলের মদতে অবৈধ খাল! পথ অবরোধ বিজেপির - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 17 August 2018

তৃণমূলের মদতে অবৈধ খাল! পথ অবরোধ বিজেপির




চাঁদনী,পশ্চিম মেদিনীপুর: দাসপুরে অবৈধ ভাবে খালের উপর বাড়ি তৈরী বন্ধ করতে পথ অবরোধ করে বিজেপি। জানা যায়, দাসপুর ২ ব্লকের পলাশপাই গ্রাম পঞ্চায়েতের বাংলাগোড়ার কাছে পলাশপাই খালের শাখা নিকাশি খালের উপর জয়রামচকের স্বপন সাউ বাড়ি তৈরী শুরু করেছে। খালের দুপাশে পিলার তুলে ছাদ তৈরী করে ঘর করার চেষ্টা করছে। স্থানীয় মানুষরা পঞ্চায়েতে খালের উপর বাড়ি নির্মাণ বন্ধ করতে বার বার অাবেদন জানিয়েছে কোন লাভ হয়নি। বিডিও অফিসেই জানিয়ে কোন লাভ হয়নি বলে জানিয়েছেন। অবৈধ ভাবে সরকারী জায়গায় জল নিকাশি খালের উপর বাড়ি তৈরী বন্ধ করতে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। সোনাখালি গোপীগঞ্জ রাস্তা অবরোধ করে অবৈধ নির্মান বন্ধের দাবীতে মাইক প্রচার শুরু করে। স্কুল টাইমে অবরোধ হওয়াই অাটকে পড়ে শিক্ষক সহ ছাত্ররা। দাসপুর থানার পুলিশ গিয়ে অবৈধ নির্মান বন্ধের অাশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিজেপি কর্মীরা। দাসপুর থানা ওসি জানান, নিকাশী খালের উপর নির্মান বন্ধ করতে অাইন শৃঙ্খলার জন্য বিডিওকে নির্মান বন্ধের নোটিশ দিতে বলা হয়েছে এবং নির্মানকারীকে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।



বিজেপি নেতা কালিপদ সেনগুপ্ত জানান, অবৈধ ভাবে পলাশপাই জল নিকাশি খালের শাখা খালে বাংলাগোড়াই বাড়ি তৈরী হছিল তৃণমূল নেতা অভিরাম ধাড়ার মদতে। বার বার প্রশাসন, পঞ্চায়েত, বিডিওকে জানিয়ে সুরাহা না হওয়াই অাজকে অবরোধ করা হয়। তৃণমূল নেতা এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অলোক রঞ্জন ভুক্তা এই অভিযোগ অস্বীকার করে বলেন, বাংলাগোড়ার জল নিকাশি খালের উপর বাড়ি নির্মানের জায়গাটি জয়রাম চকের স্বন সাউ এর নামে রেকর্ডে বাস্তু রয়েছে। তাই তিনি করছেন নালা ফাঁক রেখে উপরে ঢালাই করে করছেন। বাস্তু থাকাই অাইনি ঝামেলায় নোটিশ ধরানো যায়নি পঞ্চায়েত থেকে। বিজেপি সম্পূর্ণ রাজনৈতিক ইস্যু করছে এই বিষয়টিকে।

No comments:

Post a Comment

Post Top Ad