উলানবাটর, ১৯ নভেম্বর- নিজ দেশের কয়লা খনি চীনের কাছে বিক্রি করে দেয়ার প্রতিবাদে ডাকা সংবাদ সম্মেলনে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন মঙ্গোলিয়ার এক শ্রমিক নেতা।
এই ট্রেড ইউনিয়ন নেতা সম্প্রতি একটি সংবাদ সম্মেলনের ডাক দেন। সম্মেলনে তিনি এবং অন্যরা মিলে সাংবাদিকদের মঙ্গোলিয়ার কয়লা খনি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সেটা জানান।
সংক্ষিপ্ত এই সম্মেলনে তিনি অস্পষ্টভাবে বলেন, ‘সরকার আর আমাদের কয়লা কোম্পানিকে কোনভাবে সাহায্য করছেন না। কর্মচারীদের পরিবারের মানুষ বাধ্য হয়ে না খেয়ে থাকছে। আর ঠিক এই কারণেই মঙ্গোলিয়ায় মানুষ এবং আমাদের সন্তানদের জন্য আমি নিজেকে আগুনে পুড়িয়ে মারব।’
এরপর প্রথমে গায়ে তেল ঢালেন এবং সবার সামনে আগুন ধরিয়ে দেন ওই নেতা। এ ঘটনা চাক্ষুস করে সংবাদ সম্মেলনে আসা সমস্ত মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। ইউনিয়নের বাকি সদস্যরা প্রথমে হতভম্ব হয়ে পড়লেও তড়িঘড়ি করে তাদের গায়ের জ্যাকেট খুলে আগুন নেভানোর চেষ্টা করেন। এসময় ওই নেতার তীব্র চিৎকার শোনা যায়। এইভাবে কিছুক্ষণ চলার পর একটা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন পুরোপুরি নেভানো হয়।
ওই ট্রেড ইউনিয়ন নেতা মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
উল্লেখ্য, এই ইউনিয়ন নেতা এরদেনেস তাভান তলগি কোম্পানির কর্মীদের হয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন, যাদের অধীনে মঙ্গোলিয়ায় ৩৯টি কয়লা খনি রয়েছে। মঙ্গোলীয় সরকার এই কোম্পানিটি চীনাদের কাছে বিক্রি করার প্রস্তাব দেয়ায় এই প্রতিবাদ জানায় শ্রমিকরা।

No comments:
Post a Comment