বাগদা :বাগদায় পঞ্চায়েত দখল বিজেপির। উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ব্লকের ৯ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সোমবার হেলেঞ্চা , মালিপোতা , কোনিয়ারা- ১ এবং কোনিয়ারা- ২ এই চারটি গ্রাম পঞ্চায়েত গঠনের দিন ছিল l হেলেঞ্চা , মালিপোতা , কোনিয়ারা- ১ তৃনমূল কংগ্রেস গঠন করলে কোনিয়ারা- ২ গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করে l
কোনিয়ারা-২ নম্বর পঞ্চায়েতে মোট আসন ছিল ১৫ টি তার মধ্যে ৯ টি বিজেপি এবং তৃনমূল ৪ টি, কংগ্রেস ১ টি এবং সিপিএম ১টি আসনে জিতেছিল। একক ভাবে বিজেপি পঞ্চায়েত দখল করে।পঞ্চায়েত প্রধান হন অনামিকা বিশ্বাস এবং উপপ্রধান হন কিশোর বিশ্বাস।জেলা বিজেপি সহ সভাপতি অমৃতলাল বিশ্বাস জানালেন, কোনিয়ারা-২ গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ বিজেপি কে জিতিয়ে ক্ষমতায় এনেছে ।মানুষের উন্নয়নের জন্যে আগামীতে কাজ করবে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত l
বোর্ড গঠনকে কেন্দ্র করে অশান্তি এরাতে প্রশাসনের তৎপরতা ছিল চোখে পরার মত।

No comments:
Post a Comment