অটলবিহারীর অস্থি কলস যাত্রায় পা মেলালেন বিজেপি নেতা মুকুল রায় ও সাংসদ রুপা গাঙ্গুলি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 27 August 2018

অটলবিহারীর অস্থি কলস যাত্রায় পা মেলালেন বিজেপি নেতা মুকুল রায় ও সাংসদ রুপা গাঙ্গুলি



অটলবিহারী বাজপাইয়ের অস্থি কলস যাত্রায় যোগ দিলেন বিজেপি নেতা মুকুল রায় ও সাংসদ রুপা গাঙ্গুলি। সোমবার চুঁচুড়ায় বিজেপির প্রাধান কার্যালয় থেকে অস্থি কলস যাত্রা শুরু হয়ে ত্রিবেণীতে গিয়ে শেষ হয়।

এদিন এই কলস যাত্রায় হাজির ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়, রুপা গাঙ্গুলি, ওবিসি মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল, বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সুবীর নাগ প্রাক্তন সভাপতি ভাষ্কর ভট্টাচার্য, বিজেপি নেতা সুরেশ সাউ সহ বিজেপির একাধিক নেতা ও নেত্রীরা।
এদিন ত্রিবেণীর মাঝ গঙ্গার অটলবিহারী বাজপাইয়ের অস্থি ভাসিয়ে দেওয়া হয়। প্রাক্তন প্রধানমন্ত্রীর এই অস্থি বিসর্জন দেখতে ত্রিবেনী এলাকার প্রচুর মানুষ গঙ্গার ঘাটে ভিড় জমান।

No comments:

Post a Comment

Post Top Ad