অর্ক রায়, মালদা: মালদা নয়মৌজা কংগ্রেস কমিটির উদ্যোগে মঙ্গলবার আয়োজন করা হয় রক্তদান শিবিরের। জেলার ২ কংগ্রেস সাংসদ এবং বিধায়করা উপস্থিত ছিলেন রক্তদান শিবিরে।
উল্লেখ্য ১৯৮০ সালে কৃষক আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারান আবুল কালাম আজাদ নামে মালদার এক শহীদ। এই আন্দোলনে শহীদ হন মালদার আরো ৯ জন। তাদের স্মৃতি স্মরণে এদিন নয়মৌজা কংগ্রেস কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। রক্তদান শেষে শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী, মৌসম বেনজির নূর, সুজাপুর এর বিধায়ক আশা খান চৌধুরী, মানিকচকের বিধায়ক মুক্তাকিন আলম সহ বহু কংগ্রেস নেতৃত্ব। এ দিনের শিবিরে শতাধিক রক্তদাতা রক্ত দান করেন।
No comments:
Post a Comment