অর্ক রায়, মালদা: দীর্ঘদিন ফেরার থাকার পর অবশেষে পুলিশের জালে তৃণমূলের উপপ্রধান। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ওই তৃণমূল উপ প্রধান কে গ্রেফতার করে সোমবার রাতে। ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে মঙ্গলবার ওই তৃণমূল উপপ্রধান কে মালদা জেলা আদালতে পেশ করা হয়। জানা গেছে ধৃত ওই তৃণমূল প্রধানের নাম আনোয়ার শেখ। কালিয়াচক থানার সিলামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান, আনোয়ার শেখ। পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালে একটি খুন এবং ২০১৭ সালে এলাকায় বোমা বাজি করার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে তার নামে। বেশ কিছুদিন ধরেই পুলিশের খাতায় ফেরার ছিল আনোয়ার শেখ। অবশেষে সোমবার রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গাংনী এলাকায় হানা দিয়ে তার বাড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

No comments:
Post a Comment