আরেকটি বিশ্ব রেকর্ড চীনের দখলে গেল। গাও বিঙ্গুয়া নামক এক চীনা নাগরিক দেহে সর্বোচ্চ ৩ লাখ ২৬ হাজার মৌমাছি নিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন। খবর মেট্রো ডট ইউকে।
৫৪ বছর বয়সী ওই ব্যক্তি চীনের শানডাং প্রদেশের নাগরিক। দীর্ঘ ৩৪ বছর ধরে তিনি মৌমাছি চাষ করে আসছেন।
রেকর্ড তৈরিতে গাওকে বেশ কয়েকজন সাহায্য করেছেন। মৌমাছি দেহে ধারণ করার আগে তিনি পুরো শরীর পরিষ্কার করেন। তারপর দেহে সুগন্ধি মাখেন। কারণ মৌমাছি মানব দেহের তীব্র গন্ধে আকৃষ্ট হয়ে থাকে।
পুরো প্রক্রিয়াটি গণমাধ্যমের উপস্থিতিতে অনুষ্ঠিহ হয়।

No comments:
Post a Comment