প্রেমিকের ৩১, প্রেমিকার ৯১ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 August 2018

প্রেমিকের ৩১, প্রেমিকার ৯১




প্রেমের যে কোনো বয়স নেই, তার প্রমাণ হলো আবার। ৩১ বছরে কাইল, আমেরিকার জর্জিয়ার আগাস্টার বাসিন্দা। তার প্রথম বান্ধবীর বয়স ছিল ৫০। আর বর্তমান বান্ধবী ৯১ বছরের মার্জরি ম্যাককুল, ছয় সন্তানের জননী, এখন গ্রেট গ্র্যান্ড মাদার হয়ে গেছেন। গত পাঁচ বছর ধরে ৩১ বছরের কাইল ও ৯১ বছরের মার্জরি ক্যাজুয়াল এক সঙ্গে রয়েছেন। কাইল বিভিন্ন সময় তার থেকে বয়সে বড় পেনশনভোগীদের সঙ্গে প্রেম করেছেন।
কাইল নতুন প্রেমিকাকে বাড়িতে নিয়ে গেয়ে ৫০ বছর বয়সী মায়ের সঙ্গে আলাপও করিয়ে দিয়েছেন। ২০০৯ সালে কাইলের সঙ্গে তার বর্তমান প্রেমিকা মার্জরির দেখা হয় বইয়ের দোকানে। সেখানে তখন কাজ করতেন মার্জরি। ছয় সন্তনের জননী মার্জরি গত ৩৭ বছর ধরে একলাই থাকেন। কারণ তার স্বামী তাকে ছেড়ে চলে গেছেন। যদিও কাইল এবং মার্জরি বা মার্গের মধ্যে ৬০ বছরের বয়সের ব্যবধান রয়েছে, কিন্তু তারা একে অপরের সঙ্গে শারিরিকভাবেও আবদ্ধ।

No comments:

Post a Comment

Post Top Ad