গ্রিণ করিডরে চড়ে অঙ্গ প্রতিস্থাপন মল্লিকার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 August 2018

গ্রিণ করিডরে চড়ে অঙ্গ প্রতিস্থাপন মল্লিকার



বাংলায় উত্তর ২৪ পরগণা থেকে শুরু হয়েছিল অঙ্গ প্রতিস্থাপনের মত চূড়ান্ত সিদ্ধান্তকারী জীবন দান করা পদ্ধতি। ফের একবার গ্রিন করিডর করে অঙ্গ প্রতিস্থাপন হল কলকাতায়।কিশোরীর অঙ্গ দানে নতুন জীবন ফিরে পাবে অনেক মানুষ। যদিও এর আগে কিশোরের অঙ্গে প্রাণ ফিরছিল নিরীহ মানুষের। ঠিক তেমনই ব্রেন ডেথ রোগীর বিভিন্ন প্রত্যঙ্গে জীবন পেতে চলেছেন তিন জন। প্রসঙ্গত শিলিগুড়ির ১৫ বছরের মল্লিকা মজুমদারের ব্রেন ডেথ হয় শুক্রবার সকালে। কানে সংক্রমণ নিয়ে এসএসকেএমে ভর্তি ছিলেন মল্লিকা। পরে মস্তিষ্কে ছড়িয়ে পড়ে সংক্রমণ। ব্রেন ডেথের পর পরিবারের অনুমতিতে অঙ্গদানের ব্যবস্থা করা হয়। হায়দরাবাদ থেকে অজয় রামাকান্ত নায়েকের লিভার প্রতিস্থাপনের জন্য নিয়ে আসা হয় বেসরকারি হাসপাতালে। এসএসকেএমে অঙ্গ বের করার প্রক্রিয়া শুরু হয় রাত সাড়ে বারোটায়। ভোরে মল্লিকার লিভার রওনা হয় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালের উদ্দেশে। চার বিশেষজ্ঞ চিকিৎকের তত্বাবধানে অস্ত্রোপচার শুরু হয়। মল্লিকার দু’টি কিডনি বসানো হয়েছে এসএসকেএমে ভর্তি দুই রোগীর শরীরে। দুই কিডনি গ্রহীতা হলেন খড়দার মৌমিতা চক্রবর্তী, সোদপুরের সঞ্জীব দাস। মল্লিকার রেটিনা ও ত্বকের কোষ সংরক্ষণ করে রাখা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad