গতকাল পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে আস্থা ভোটে জেতেন তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান তথা পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইমরান খান। তিনি পেয়েছেন ১৭৬টি ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী মুসলিম লিগ-নওয়াজ় দলের প্রেসিডেন্ট শাহবাজ শেরিফ পান ৯৬টি ভোট।
নভজ্যোত সিং সিধুর ডানপাশে মাসুদ খান
সূত্রের খবর, তেহরিক-ই-ইনসাফ দলের নেতৃত্ব ইতিমধ্যে নতুন সরকারের প্রথম ১০০ দিনের কর্মসূচি স্থির করে ফেলেছে। এই কর্মসূচিতে পাকিস্তানের বিভিন্ন রাজ্যের আমলাতন্ত্রের রদবদলকে বিশেষ গুরত্ব দেওয়া হয়েছে।
দেশের আর্থিক হাল ফেরানোর জন্য ইমরান এবার নির্বাচনের প্রচারে পাকিস্তানের জনগণকে একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন। তবে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দেশে আর্থিক স্থিতাবস্থা ফিরিয়ে আনার কাজটি যথেষ্ট কঠিন। উল্লেখ্য, পাকিস্তানের বৈদেশিক ঋণের পরিমাণ বর্তমানে ৭০.২ বিলিয়ন US ডলার যা দেশের GDP-র ২৬.৬ শতাংশ। দেশের বৈদেশিক মুদ্রার ভাঁড়ার তলানিতে, মাত্র ১০.১ বিলিয়ন US ডলার।

No comments:
Post a Comment