বলিউড নায়িকাদের কার এনগেজমেন্ট আঙটির দাম কত? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 August 2018

বলিউড নায়িকাদের কার এনগেজমেন্ট আঙটির দাম কত?

বলিউড নায়িকাদের কার এনগেজমেন্ট আঙটির দাম কত?
বলিউড তারকা বলে কথা। কি সিনেমা আর কি ব্যক্তিগত জীবন- তাঁদের সবকিছুতেই থাকে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াই। সেসব নিয়ে গণমাধ্যমগুলোও সরব। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া তাঁর প্রেমিক মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে লুকিয়ে বাগদান সেরেছেন। তাঁর বাগদানের আংটি নিয়ে চলছে বিস্তর আলোচনা। কেউ বলছেন হীরার তৈরি এই আংটির দাম অন্তত দুই থেকে আড়াই কোটি রুপি। আবার কেউ বলছেন দেড় কোটি। তবে দাম যতই হোক, এই আংটি যে ব্য্যবহুল এতে কোনো সন্দেহ নেই।
প্রিয়াঙ্কার মতো বিয়ের সময় এরকম ব্যয়বহুল আংটি পরেছিলেন বলিউডের আরো কয়েকজন অভিনেত্রী। দেখা যাক কারা রয়েছেন সেই তালিকায়-  
বলিউড ফ্যাশনিস্তা সোনম কাপুরের বিয়ের অন্যতম আলোচনার বিষয় ছিল আংটি। জানা যায়, ব্যয়বহুল এই আংটির উপর নাকি সোনম-আনন্দের রাশি খোদাই করা হয়েছে। আংটিটির মূল্য ৯৫ লাখ রুপি।
আনুশকার জন্য আংটি পছন্দ করতে নাকি ৩ মাস সময় নিয়েছিলেন বিরাট কোহলি। আংটিটির মূল্য ছিল ১ কোটি রুপি।
অসিনের স্বামী একজন ধনাঢ্য ব্যবসায়ী। এ পর্যন্ত বলিউড তারকাদের মধ্যে বিয়েতে সবচেয়ে দামী আংটি পরেছেন অসিন। বিশেষভাবে তৈরি এই আংটির দাম ৬ কোটি রুপি। ২০ ক্যারেটের হিরা বসানো এই আংটিতে অসিন ও তাঁর স্বামী রাহুলের নামের প্রথম অক্ষর খোদাই করা হয়েছে।
ইতালিতে গোপনেই আদিত্য চোপড়াকে বিয়ে করেছিলেন রানী মুখার্জী। বিয়ে গোপনে করলেও বিয়ের আংটির কথা গোপন করেননি রানী। জানা যায়, আদিত্য রানীকে প্রায় ৫ কোটি মুল্যের হিরার আংটি দিয়েছিলেন।
বলিউডের অন্যতম আলোচিত বিয়ের একটি ঐশ্বরিয়া-অভিষেকের বিয়ে। খুব জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। ঐশ্বরিয়ার বিয়ের আংটি নিয়েও কম আলোচনা হয়নি। জানা যায় অভিষেক অ্যাশকে দেড় কোটি রুপি মুল্যের আংটি দিয়েছিলেন।
ধনাঢ্য ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেন শিল্পা শেঠি। শিল্পার বিয়ের আংটি নিয়েও গণমাধ্যমে কম আলোচনা হয়নি। জানা যায়, রাজ শিল্পাকে ২০ ক্যারেটের হিরার আংটি দিয়েছিলেন। যার মুল্য ২ কোটি রুপি।

No comments:

Post a Comment

Post Top Ad