বলিউডে এমন কিছু অভিনেতা আছেন যারা কাজ পেতে তাদের যৌনতা ব্যবহার করে প্রয়োজনে প্রযোজকের বিছানায় যায়- এমন বিস্ফোরক এক মন্তব্য করে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন বলিউডের খ্যাতিমান প্রযোজক ও পরিচালক একতা কাপুর।
ভারতীয় এক সংবাদমাধ্যমের আয়োজিত এক আলোচনা সভার উপস্থাপক বরখা দত্তের এক প্রশ্নের জবাবে একতা বলেন, এই ঘটনা হার্ভে ওয়েনস্টাইন পর্যন্ত সীমাবদ্ধ নয়। বলিউডে এমন অনেক পরিচালক বা প্রযোজক আছেন, যারা অনেকেই এই যৌন হেনস্থার শিকার হয়ে থাকেন। পাশাপাশি এমন কিছু অভিনেতা বা অভিনেত্রী আছেন, তারা স্বেচ্ছায় নিজেদের যৌনতা ব্যবহার করে থাকেন কেবলমাত্র কাজ পাওয়ার আশায়।
তিনি বলেন, কেবলমাত্র কেউ ইন্ডাস্ট্রিতে ভাল জায়গায় রয়েছে বলেই কাউকে দোষারোপ করা উচিত নয়। অভিনেতা-অভিনেত্রীরাও কাজ পেতে নিজেদের শরীরকে ব্যবহার করেন।
একতা আরও বলেন, আমি বিশ্বাস করি যে শিকারিকে ক্ষমতার ওপর ভিত্তি করে একটি বাক্সে রাখা উচিত নয়। তবে এটা সর্বদা সত্য নয় যে, যার ক্ষমতা নেই তারাই একমাত্র এই ঘটনার শিকার হয়ে থাকেন।

No comments:
Post a Comment